×

জাতীয়

দুই বছরের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন হবে: বাবলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২১, ০৪:০৬ পিএম

দুই বছরের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন হবে: বাবলা

সৈয়দ আবু হোসেন বাবলা

জাতীয় পার্টির কো-চেয়ারমান সৈয়দ আবু হোসেন বাবলা (এমপি) বলেছেন, বিগত ৭ বছরে শ্যামপুর-কদমতলী নির্বাচনী এলাকায় প্রায় ১৬ থেকে ১৭ শ’ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। এতে করে ডিএসসিসি’ র স্থায়ী জলাবদ্ধতা দূর হওয়ার পথে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নুর তাপসের মাধ্যমে এলাকার অবশিষ্ট উন্নয়ন কাজগুলো আগামি দুই বছরের মধে সম্পন্ন হবে। শনিবার (২২ মে) দুপুরে কদমতলী শিল্প এলাকার ১ নম্বর সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

বাবলা বলেন, বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সাবাদিক ও গণমাধমের স্বার্থ সমুন্নত রেখে কাজ করেন। কিন্তু গুটিকয়েক অসাধু সরকারি কর্মকর্তা কর্মচারীর স্বেচ্ছাচারিতার কারণে রোজিনা ইসলামের মতো সাংবাদিক নির্যাতনের শিকার হয়ে নাজেহাল অবস্থায় কারাবন্দী রয়েছেন। এতে করে বিশ্বের দরবারে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তবে আমি বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদারতায় রোজিনা ইসলাম অবশ্যই ন্যায় বিচার পাবেন এবং যারা এ ঘটনার জন্য দায়ী তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই আগুনে জ্বলছে ইসরাইল

নির্বাচনের অনিশ্চয়তার মধ্যেই আগুনে জ্বলছে ইসরাইল

ইউক্রেনে শান্তির সম্ভাবনা নিয়ে সংশয়, আলোচনার আড়ালে বাড়ছে সংঘাতের শঙ্কা

ইউক্রেনে শান্তির সম্ভাবনা নিয়ে সংশয়, আলোচনার আড়ালে বাড়ছে সংঘাতের শঙ্কা

এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব: ব্যবসায়ীদের কমিশন বৃদ্ধির গণশুনানি

এলপিজির দাম বাড়ানোর প্রস্তাব: ব্যবসায়ীদের কমিশন বৃদ্ধির গণশুনানি

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সহযোগিতা স্মারক সই

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সহযোগিতা স্মারক সই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App