×

জাতীয়

গরু নিয়ে ছুটলো ক্যাটল ট্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ০৮:২৬ পিএম

গরু নিয়ে ছুটলো ক্যাটল ট্রেন

ট্রেনটি বিকাল সাড়ে ৪ টায় চাপাইনবাবগঞ্জ হতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। ছবি: ভোরের কাগজ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের জন্য বাংলাদেশ রেলওয়ে পরিচালিত 'ক্যাটল স্পেশাল' ট্রেনের যাত্রা শুরু হলো।

শনিবার (১৭ জুলাই) গরু নিয়ে প্রথম ট্রেনটি বিকাল সাড়ে ৪ টায় চাপাইনবাবগঞ্জ হতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি ওয়াগনে মোট ৮০ টি গরু বুক করা হয়েছে। ভাড়া বাবদ আদায় হয়েছে ৪৭হাজার ৩২০ টাকা।

রাজশাহী স্টেশন থেকে ১ টি ওয়াগনে ২০ গরু বুক হয়েছে। ভাড়া আদায় হয়েছে ১১ হাজার ৩৮০ টাকা।

বড়াল ব্রীজ স্টেশনে ১ টি ওয়াগনে ১০০ টি ছাগল বুক হয়েছে হয়েছে। ভাড়া আদায় হয়েছে ৯ হাজার ২৩০ টাকা।

মোট ভাড়া আদায় ৬৮ হাজার ৩৮০ টাকা।

আজ রাত ৩ টা ৩০ মিনিটে ট্রেনটির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ রাজশাহী স্টেশন হতে এই ট্রেনের শুভ উদ্বোধন করেন।

এই বিশেষ ট্রেন সার্ভিস আজ শনিবার থেকে ১৯ জুলাই পর্যন্ত চলমান থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

শিশু নুহা হত্যা: শনাক্ত হয়নি ঘাতক, বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App