×

জাতীয়

চীন থেকে ঢাকার পথে আরো ১৭ লাখ ৭০ হাজার টিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ০৬:০৮ পিএম

চীনের তৈরি সিনোফার্মের আরো ১৭ লাখ ৭০ হাজার করোনার টিকা আসছে। বুধবার (১১ আগস্ট) ঢাকায় চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান এক ফেসবুক বার্তায় এই বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক বার্তায় উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১ দশমিক ৭৭ মিলিয়ন ডোজ করোনা টিকা আসছে। বেইজিং থেকে আজ বুধবার সকাল ৭টা ২০মিনিটে রওনা দিয়েছে। এমিরেটসের বিমান দিয়ে দোহা হয়ে ওই টিকাগুলো ঢাকায় আসবে।

এর আগে মঙ্গলবার কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। সেদিন রাতে টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App