×

জাতীয়

নন-কটন টেক্সটাইল খাতে স্পেনকে বিনিয়োগের আহবান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ০৭:০৫ পিএম

নন-কটন টেক্সটাইল খাতে স্পেনকে বিনিয়োগের আহবান

বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বেনিতেজ সালাস। ছবি: ভোরের কাগজ

নন-কটন এবং টেকনিক্যাল টেক্সটাইল ও হাই-এন্ড পোশাক খাতে স্পেনের বিনিয়োগ যেন এদেশে আসে, সে বিষয়ে স্পেনের রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। বাংলাদেশ যেন সাবলীলভাবে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করতে সক্ষম হয়, সেজন্য বিজিএমইএ সভাপতি স্পেন সরকারকে ট্রানজিশন পিরিয়ড সম্প্রসারণেরও অনুরোধ জানান।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বেনিতেজ সালাস মঙ্গলবার (২৪ আগস্ট) বিজিএমইএ অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ফারুক হাসান এসব দাবি জানান।

বিজিএমইএ’র সহ-সভাপতি মো. শহিদউল্লাহ আজিমও এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা পোশাক শিল্পে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক ও পরিবেশগত  স্টেপেনেরকসই উনয়নের ক্ষেত্রে অর্জিত অগ্রগতিসহ পোশাক শিল্প সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।

ফারুক হাসান বলেন, বাংলাদেশের জন্য গৌরবের বিষয় হলো পৃথিবীর সর্বোচ্চ সংখ্যক সবুজ কারখানার অবস্থান এদেশেই এবং বর্তমানে অনেক পোশাক কারখানাই ইউএস গ্রীণ বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে লিড সনদপত্র পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। তিনি স্পেনের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পোশাক শিল্পের জন্য এ সময়ের সবচেয়ে অগ্রাধিকামূলক ইস্যুগুলো বিশেষ করে উচ্চ মূল্যের কৃত্রিম তন্তুজাত পোশাক রপ্তানি, নতুন পণ্য উন্নয়ন ও উৎপাদন প্রক্রিয়ার উদ্ভাবন এবং কারখানার ক্যাপাসিটির সর্বোচ্চ ব্যবহার এর উপর গুরুত্বদানের বিষয়টি অবহিত করেন।

আলোচনায় শিল্পের ভবিষ্যত সম্ভাবনা এবং শিল্পের আপগ্রেডেশন বিশেষ করে দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানো, প্রযুক্তিগত উৎকর্ষতা এবং পণ্যের বৈচিত্র্যকরণ (বিশেষ করে নন-কটন) এর মতো বিষয়গুলোও উঠে আসে।

স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশের পোশাক শিল্পের অগ্রগতির ভূয়সি প্রশংসা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজের প্রাথমিক নিবন্ধন সোমবার শুরু, যেতে পারবেন না যারা

হজের প্রাথমিক নিবন্ধন সোমবার শুরু, যেতে পারবেন না যারা

আইন অনুসারে সব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রী আইন অনুসারে সব সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

বন কর্মকর্তাদের সামনেই মেছোবাঘ পিটিয়ে হত্যা

বন কর্মকর্তাদের সামনেই মেছোবাঘ পিটিয়ে হত্যা

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App