×

জাতীয়

ফেনীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৫৭ এএম

ফেনী সদর উপজেলার ছনুয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। শুক্রবার ভোরে দুর্ঘটনা ঘটে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ছনুয়ায় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্ক করা ছিল একটি পিকআপ। শুক্রবার ভোর ৪টার দিকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপটি উল্টে যায়। এতে কাভার্ডভ্যানের চালক ও সহকারীসহ তিনজন আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন ও আহত অন্য ব্যক্তিকে ‘আশংকাজনক’ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানাতে পারেনি তিনি। নিহতদের মরদেহ ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৫০০

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

জশনে জুলুসে চট্টগ্রামে মানুষের ঢল

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযান, নিহত ১৪

বাংলাদেশি ‘হিন্দু শরণার্থীদের’ নাগরিকত্বের সনদ দেবে ভারত

বাংলাদেশি ‘হিন্দু শরণার্থীদের’ নাগরিকত্বের সনদ দেবে ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App