×

জাতীয়

সাভারে অস্ত্র ও গুলিসহ এক যুবক আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০৫ পিএম

সাভারে অস্ত্র ও গুলিসহ এক যুবক আটক
বিদেশি অস্ত্র ও গুলিসহ সাভারে মোস্তফা মিয়া নামে (২৩) এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ এর সদস্যরা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সাভার পৌরসভার পশ্চিম রাজাশন মহল্লার আলামিনের রিকশা গ্যারেজ থেকে তাকে আটক করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই গ্যারেজে অভিযান চালায় র‌্যাব। এসময় মোস্তফাকে আটক করে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন পাওয়া যায়। সকালে তাকে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি নরসিংদীর পলাশ থানার বসন্তপুর গ্রামের সেলিম আলীর ছেলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আকামার মেয়াদ শেষ হলেও প্রবাসীরা সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন

আকামার মেয়াদ শেষ হলেও প্রবাসীরা সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন

অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

মিথ্যা মামলায় শাস্তি, নারীর কারাদণ্ড-জরিমানা

মিথ্যা মামলায় শাস্তি, নারীর কারাদণ্ড-জরিমানা

নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি রনি, সম্পাদক মামুন

মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেটওয়ার্ক সংযোগ নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি রনি, সম্পাদক মামুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App