×

জাতীয়

ঢাকায় আজ বিএনপির কালো পতাকা প্রদর্শন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২১ এএম

ঢাকায় আজ বিএনপির কালো পতাকা প্রদর্শন
বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আজ শনিবার ঢাকায় কালো পতাকা প্রদর্শন করবে বিএনপি। আজ বেলা ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করা হবে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে বলেছেন, ঢাকায় যে সমাবেশ করার কথা ছিল, এই সমাবেশ পুলিশ করতে না দেওয়ার পৈশাচিক জীঘাংসার প্রতিবাদে আমরা শনিবার ঢাকায় কালো পতাকা মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলাম। সেটা সংশোধন হয়ে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি হবে। দলের নেতাকর্মী ও সমর্থকরা রাজধানীর যে কোনো স্থান থেকে কালো পতাকা হাতে এ কর্মসূচি করতে পারবে। বিএনপির দপ্তর থেকেও এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা থাকবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে নানা তৎপরতা

হাসিনার দেশে ফেরার সম্ভাবনা ঘিরে নানা তৎপরতা

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্তে সর্বোচ্চ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্তে সর্বোচ্চ

‘দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল ‘গার্ড অব অনার’ প্রদানে

‘দাফনে বা জানাজায় কোনো বাঁধা ছিলনা, আপত্তি ছিল ‘গার্ড অব অনার’ প্রদানে

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

‘সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের পারদর্শী লোক, শুধু নিজ মন্ত্রণালয় বাদে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App