×

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে সাড়ে আট কোটি টাকার ১২ কেজি স্বর্ণ জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০১:০০ পিএম

শাহজালাল বিমানবন্দরে সাড়ে আট কোটি টাকার ১২ কেজি স্বর্ণ জব্দ

স্বর্ণের বার। ফাইল ছবি

শাহজালাল বিমানবন্দরে সাড়ে আট কোটি টাকার ১২ কেজি স্বর্ণ জব্দ

রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই সোনার বারগুলো জব্দ করা হয়। ছবি: ভোরের কাগজ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০৪টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। বারগুলোর মোট ওজন ১২ কেজি। আনুমানিক বাজারদর প্রায় সাড়ে আট কোটি টাকা।

রোববার রাত সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই সোনার বারগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। স্বর্ণের বারগুলো পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। এ পর্যন্ত পাচারকারী কাউকে শনাক্ত করা যায়নি কিংবা কেউ আটক হননি।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাইফেরত একটি ফ্লাইটের কার্গো হোল থেকে ১২ কেজি স্বর্ণ ও অলংকার জব্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

ইরান আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, দাবি ট্রাম্পের

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক দুর্ঘটনা, আহত ৮

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App