×

চিত্র বিচিত্র

এবার ওরা ফিরে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম

এবার ওরা ফিরে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে!

রবীন্দ্রনাথ ঠাকুর। ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আবদুল্লাহিল আমান আযমী জাতীয় সংগীত পরিবর্তনের আহ্বান জানান, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমান আযমী দাবি করেন, বাংলাদেশের জাতীয় সংগীত দুই বাংলার একত্রিতকরণের উদ্দেশ্যে রচিত হয়েছে। এ অভিযোগ তুলে তিনি নতুন জাতীয় সংগীত রচনার প্রস্তাব দেন। পাশাপাশি তিনি ১৯৭২ সালে রচিত বাংলাদেশের সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের আহ্বানও জানান।

আমান আযমীর বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। নানা রকম ব্যঙ্গাত্মক মন্তব্য ও হাস্যরসও ছড়িয়ে পড়েছে। অনেকেই মজা করে মন্তব্য করছেন, আওয়ামী লীগ এবার ফিরে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে।

মুনশি আরাফ নামের একজন ফেসবুকে শেয়ার করেছেন, ‘এবার আওয়ামী লীগ ফিরে এসেছে রবীন্দ্রনাথ হয়ে।’ মুহিব রনি নামের একজন কাপল ছবি শেয়ার করে লিখেছেন, ‘থাক আর কান্না করতে হবে না, জাতীয় সংগীত হিসেবে আলো আলো গানটাই রাখা হবে।’ অন্যদিকে কায়েস হোসেন তার প্রোফাইলে বাংলাদেশের পতাকার ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

এটি কোনো একক ঘটনা নয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্দোলনে অভিযোগ উঠেছে যে, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো সরকারকে উৎখাতের জন্য কলকাঠি নাড়ছে। সনাতন ধর্মাবলম্বীদের আন্দোলন, আনসারদের প্রতিবাদ, রিকশাচালকদের বিক্ষোভ— এসবের পর এবার জাতীয় সংগীত নিয়ে বিতর্ক জন্ম নিয়েছে।

আরো পড়ুন: আজ নিহতদের স্মরণে ‘শহীদি মার্চ’

সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বিষয় নিয়ে হাস্যরস ও ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া চলছেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App