×

পুরনো খবর

ভালো কাজের শর্তে মুক্তি পেল ২৬ শিশু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২২, ০৯:৩১ এএম

ভালো কাজের শর্তে মুক্তি পেল ২৬ শিশু

ছবি: সংগৃহীত

রাজশাহীতে ১০টি শর্তে ৩০টি মামলায় ২৬ শিশু অভিযুক্তকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক হাসানুজ্জামান এ আদেশ দেন। ২৬ জনের মধ্যে একজন মেয়ে শিশু।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট শামসুন নাহার মুক্তি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৬ শিশু-কিশোর-কিশোরীর নামে মাদক বহন ও ধর্ষণচেষ্টাসহ বিভিন্ন লঘুদণ্ডের মামলা ছিল। তাদের সবারই এটি প্রথম মামলা। আর কোনোদিন অপরাধে জড়াবে না শপথ পাঠসহ ভালো কাজ করার নির্দেশ দিয়েছেন আদলত। বিষয়টি সমাজসেবা প্রবেশনারি অফিসারকে মনিটরিং করতেও বলা হয়েছে।

এডভোকেট শামসুন নাহার মুক্তি বলেন, বিকল্প পন্থায় তাদের সংশোধনের সুযোগ দিয়েছেন আদালত। বাংলাদেশে প্রথম একসঙ্গে এত বেশি শিশুর ব্যাপারে এমন রায় দেয়া হলো। তাদের মেন্টাল চেঞ্জের কারণেই এমন রায় দিয়েছেন আদালত।

এ বিষয়ে রাজশাহী সমাজসেবা প্রবেশনারি অফিসার মতিনুর রহমান বলেন, এটি একটি বিরল রায়। এর আগে কখনো এমন রায় হয়নি। একটি ভালো আদেশ দিয়েছেন আদালত। নির্দেশনা মোতাবেক আমরা এখন তাদের মনিটরিং করব ও তাদের আরো ভালো কাজগুলো ঠিক করে দেব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App