×

পুরনো খবর

ইফতারিতে চিংড়ি-নুডুলস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০১৮, ০৪:৫৬ পিএম

ইফতারিতে চিংড়ি-নুডুলস
উপকরণ : নুডলস ২ প্যাকেট। চিংড়ি আধা কাপ। তেল ৪ টেবিল-চামচ। রসুনকুচি ২ টেবিল-চামচ। পেঁয়াজ কাটা আধা কাপ। গাজর জুলিয়ান কাট আধা কাপ। বাঁধাকপি জুলিয়ান কাট আধা কাপ। কাঁচামরিচ কুচি ৩/৪টি। গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ। সয়া সস ২ চা-চামচ। ওয়েস্টার সস ২ চা-চামচ। ভিনিগার ১ চা-চামচ। লবণ স্বাদ মতো। চিনি আধা চা-চামচ। চিকেন স্টক কিউব ১টি এবং অর্ধেক।   পদ্ধতি : চুলায় পানি বসিয়ে পরিমাণ মতো লবণ ও সামান্য তেল দিয়ে নুডলস সিদ্ধ করে একপাশে রেখে দিন। অন্য দিকে চিংড়ির সঙ্গে সামান্য লবণ ও সয়াসস মিশিয়ে রাখুন। নন-স্টিক প্যানে তেল গরম হলে রসুনকুচি ভেজে পেঁয়াজ-কাটা দিন। চুলার আঁচ বাড়ানো থাকবে। পেঁয়াজ সামান্য ভেজে চিংড়ি দিন। চিংড়ি ভাজা হলে গাজর দিয়ে দুতিন মিনিট ভেজে একটু ঢেকে দিন। খেয়াল রাখবেন বেশি যেন সিদ্ধ না হয়। এবার বাঁধাকপি দিয়ে আবার মিনিট খানিক ভেজে একে একে ভিনিগার, সয়া সস, ওয়েস্টার সস, চিকেন স্টক কিউব দিয়ে সবকিছু মিশিয়ে নুডলস দিন। উপরে গোলমরিচ, কাঁচামরিচের ফালি, চিনি দিয়ে ভালো মতো মেশান। লবণ, চিনি, ঝাল সব ঠিকঠাক থাকলে নামিয়ে নিন। ব্যাস গরম গরম প্রন চাওমিন তৈরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App