×

পুরনো খবর

প্রধানমন্ত্রীর তহবিলে ৮ কোটি টাকা অনুদান এফবিসিসিআইয়ের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২১, ০৯:৫৪ পিএম

প্রধানমন্ত্রীর তহবিলে ৮ কোটি টাকা অনুদান এফবিসিসিআইয়ের

মঙ্গলবার এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম অনুদানের পে-অর্ডার তুলে দেন প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের হাতে। ছবি: ভোরের কাগজ

মহামারিতে ক্ষতিগ্রস্থ মানুষের সহযোগিতায় সরকারের পাশে থাকার উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর দুই তহবিলে ৮ কোটি টাকা অনুদান দিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই (দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ)। এর মধ্যে প্রধানমন্ত্রীর  সহায়তা তহবিলে ৫ কোটি এবং বেসরকারি গৃহনির্মাণ তহবিলে ৩ কোটি টাকা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পে-অর্ডার দুটি হস্তান্তর করেন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। প্রধানমন্ত্রীর পক্ষে তার মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস পে-অর্ডার গ্রহণ করেন।

এর আগে মহামারীর প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসা আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের এই সংকটময় সময়ে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিতে এগিয়ে এসেছে এফবিসিসিআই।

এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহহীনদের গৃহ প্রদান একটি সময়োপযোগী প্রশংসনীয় উদ্যোগ। মুজিববর্ষে গৃহহীন-ভূমিহীনদের ঘর উপহার দেওয়া বাংলাদেশের মানুষের জন্য বড় উৎসব। গত এক বছরেরও বেশি সময় ধরে আমরা সবাই এক কঠিন সময় পার করে আসছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে দেশের সকল ব্যবসায়ী ও ব্যবসা সংগঠনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাই। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশে মহামারির প্রাদুর্ভাব কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দেওয়া আমরা অবশ্য কর্তব্য হিসেবে নিয়েছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App