×

পুরনো খবর

আলুর শিক কাবাব রেসিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:০৬ পিএম

আলুর শিক কাবাব রেসিপি
শিক কাবাব মানেই মাংস? তাহলে নিরামিষাশী বা শরীর সচেতন মানুষেরা কী খাবেন? চিন্তা নেই, সবজি দিয়েও তৈরি করা যায় শিক কাবাব। আর আলু ও ডিমের সমন্বয়ে এত দারুণ কাবাব তৈরি হবে যে মাংসের অভাব অনুভবই করবেন না। সব মিলিয়ে খুব অল্প সময়ে, মাত্র ৩০ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন অসাধারণ এই খাবারটি। আর বাড়ির সকলেই শখ করে খাবে। আসুন, জেনে নেই রেসিপি। উপকরণ: ২৫০ গ্রাম আলু সেদ্ধ করে মাখিয়ে রাখা, ৫ টি ডিম সেদ্ধ করে গ্রেট করে রাখা, ১ টা ডিম মাখাবার জন্য ১ চাচামচ গরমমশলা গুঁড়ো, আধ চাচামচ চাট মশলা, গোল মরিচ গুঁড়ো ও লবণ স্বাদমতো, আদা মিহি গ্রেট করা সামান্য, কাঁচা মরিচ কুচি স্বাদমত পাউরুটির গুঁড়ো আধা কাপ, পুদিনা পাতা ও ধনেপাতা কুচি, ২ টেবিলচামচ মাখন ক্যাপ্সিকাম ও পিঁয়াজ কুচি চাইলে দেয়া যায় প্রণালী: -মাখন ছাড়া সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। -এবার এই মিশ্রণটিতে ৭ থেকে ১০টি ভাগে ভাগ করুন। -প্রতিটি ভাগকে একই আকারে গড়ে শিক কাবাবের মত শিকে কা কাঠিতে গেঁথে নিন। -এবার তিন থেকে পাঁচ মিনিট রোস্ট করে নিন ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কিংবা সামান্য তেল মাখিয়ে প্যানে ভেজে নিন। বা তন্দুরে সেঁকে নিন। -এবার মাখন মাখিয়ে ফের পাঁচ মিনিট রোস্ট করুন। -এবার শিক থেকে কাবাব বের করে পুদিনার চাটনীর সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App