×

সাময়িকী

সেদিন থেকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২০, ০৮:৩৩ পিএম

সেদিন থেকে
একটি বাঁশি অকারণেই কাঁদে একটি মুখ দেখার অভিলাষে প্রেমিক রোদ দাঁড়িয়ে থাকে শ্যাওলা পড়া ছাদে। কালো কোকিল কেঁদে বেড়ায় বসন্ত মাসের রোদে হয়তো তার ইচ্ছে ছিল সময় পেলে বলবে কথা চিলেকোঠার সাথে। একটি মেঘ ভেসে বেড়ায় হাজার আমদ নিয়ে ইচ্ছে ছিল ভিজিয়ে দেবে একটি মেয়ের মুখ হয়নি পূরণ, দিন গিয়েছে আপন মনে সাত সাগরের পাড়ে। আষাঢ় গিয়ে শ্রাবণ এলো একটি বাড়ির ছাদে একটি মেয়ে কাঁদলো একা এক দেয়ালের কাছে। সেদিন থেকে বাঁশ বাগানে চাঁদ ওঠে না আর সেদিন থেকে হুতোম পাখি আর কাঁদে না রাতে। আর কাঁদে না বাঁশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি আসছে অক্টোবরে’

‘রূপপুরের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি আসছে অক্টোবরে’

‘খুঁটির সাথে বাবা বাঁধা, চা-রুটি খাওয়াচ্ছে শিশু কন্যা’, কী ঘটেছিল

ভিডিও ভাইরাল ‘খুঁটির সাথে বাবা বাঁধা, চা-রুটি খাওয়াচ্ছে শিশু কন্যা’, কী ঘটেছিল

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত

‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ যে কারণে

চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App