×

রাজনীতি

চিড়িয়াখানায় হাতির আক্রমণে নিহতের পরিবারের পাশে নিখিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০৮:৫২ পিএম

চিড়িয়াখানায় হাতির আক্রমণে নিহতের পরিবারের পাশে নিখিল

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে মৃত্যুর ঘটনায় নিহত বালক জাহিদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন নিখিল। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে জাতীয় চিড়িয়াখানা এলাকা পরিদর্শন শেষে নিহত বালক জাহিদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শান্তনা দেন তিনি। একইসঙ্গে নিহত বালকের পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান করেন। এসময় মাইনুল হোসেন নিখিল চিড়িয়াখানা এলাকার আইনশৃঙ্খলা ও এলাকার যানজট নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঈদের দিনে বাবা ও ছেলে ঈদের নামাজ আদায় শেষে একসঙ্গে ভাত খান। পরে ছেলেকে নিজেই চিড়িয়াখানা ঘুরতে নিয়ে যান বাবা আজাদ আলী। মিরপুরে জাতীয় চিড়িয়াখানার মাহুত আজাদ আলীর একমাত্র ছেলে ছিল জাহিদ (১৭)। সেখানে বেলা ১১টার দিকে হাতি ‘রাজা’-এর আক্রমণে প্রাণ হারায় বালক জাহিদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App