×

রাজনীতি

আ.লীগের শান্তি সমাবেশ স্থগিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০৯:০০ পিএম

আ.লীগের শান্তি সমাবেশ স্থগিত

ছবি: সংগৃহীত

পুলিশের অনুমতি না পাওয়ায় রাজধানীতে পূর্বঘোষিত ২৬ এপ্রিলের শান্তি সমাবেশ স্থগিত করেছে আওয়ামী লীগ।

সোমবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। ফলে শান্তি সমাবেশ আপাতত স্থগিত করা হলো। পরবর্তীতে সমাবেশের তারিখ জানানো হবে।

আরো পড়ুন: আ.লীগের যৌথ সভা মঙ্গলবার

এর আগে, গতকাল (রবিবার ২১ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু এভিনিউয়ে ২৬ এপ্রিল সমাবেশের কথা জানানো হয়।

এদিকে ২৬ এপ্রিল রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছিলো বিএনপি। তবে চলমান হিট অ্যালার্ট জারির কারণে পূর্বঘোষিত সমাবেশ স্থগিত করেছে দলটি।

গরমের তীব্রতা কমে এলে দু-একদিনের মধ্যে সমাবেশের পরবর্তী তারিখ ঘোষণা করার কথা জানিয়েছেন দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App