×

রাজনীতি

ওবায়দুল কাদের

বিএনপির মুখে আন্দোলনের হাঁকডাক হাস্যকর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৪, ০৭:১৫ পিএম

 বিএনপির মুখে আন্দোলনের হাঁকডাক হাস্যকর

ছবি: সংগৃহীত

বিএনপির মুখে এখনও আন্দোলনের হাঁকডাক হাস্যকর বিষয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১ মে) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তৃতা করেন তিনি।

সাহস থাকলে তারেক রহমানকে দেশে এসে রাজপথে আন্দোলন করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা হতাশ, কর্মীরা ক্লান্ত; কিন্তু তাদের মুখের বিষ উগ্র হয়ে উঠছে।

তিনি বলেন, যে পল্টন থেকে বিএনপি লাফিয়ে লাফিয়ে পালিয়ে গেছে, আজ সেই পল্টনেই তারা কর্মসূচি করেছে। তাদের আন্দোলনে জনগণ নেই, তাদের আন্দোলনে আছে রক্তের দাগ– ১৫ আগস্ট, ২১ আগস্ট, বাংলার শ্রমিক কৃষকের রক্তের দাগ। দেশের মানুষ তাদের গ্রহণ করেনি, করবেও না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি কখনো ক্ষমতায় এলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্তের স্রোতে।

তিনি বলেন, ‘বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না, তারা নিজেরাই নিজেদের ভাঙনের জন্য, পতন ঘটানোর জন্য দায়ী হবে। বিএনপির ঘরে যত শত্রু আছে, বাইরের শত্রুর প্রয়োজন নেই।’

বিএনপির কাজই হচ্ছে দোষ খোঁজা মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, বিএনপির দাবি: বেশি গরম পড়লে কিংবা বেশি বৃষ্টি হলে সেটিও নাকি আওয়ামী লীগের দোষ!

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের

সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের

জুলাইকে অস্বীকার করে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ

তথ্যমন্ত্রী জুলাইকে অস্বীকার করে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ

পিরোজপুরে আগুনে পুড়ল দোকান-মন্দিরসহ ২৪ স্থাপনা

পিরোজপুরে আগুনে পুড়ল দোকান-মন্দিরসহ ২৪ স্থাপনা

আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে না জামায়াত-এনসিপি

রাশেদ খাঁন আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে থাকবে না জামায়াত-এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App