×

রাজনীতি

নতুন কর্মসূচি

যুগপৎ সঙ্গীদের সঙ্গে আলাপ শুরু করেছে বিএনপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৪, ০৯:১০ পিএম

যুগপৎ সঙ্গীদের সঙ্গে আলাপ শুরু করেছে বিএনপি

১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। ছবি: ভোরের কাগজ

সরকার পতনের লক্ষ্যে ফের রাজপথের আন্দোলন কর্মসূচি দেয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে বিএনপি। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুগপৎ আন্দোলনের পর নতুন করে কর্মসূচি দিয়ে মাঠে নামতে চায় বিরোধী দলগুলো। এ চিন্তার অংশ থেকেই রবিবার (১২ মে) ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। উভয়পক্ষের লিয়াজোঁ কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। 

বৈঠকসূত্র জানায়, দেশের অর্থনৈতিক অবস্থা, সাধারণ মানুষের জীবন, নিত্য পণ্যের ক্রমাগত ঊর্ধ্বগতিসহ নানা দাবিতে কর্মসূচি দেয়ার বিষয়ে যুগপৎ দলগুলোর মতামত চেয়েছে বিএনপি। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তি পাওয়ার পর ১২ দলীয় জোট ও গণতন্ত্র মঞ্চের সঙ্গে আলোচনা করে দলটি।

রবিবার গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, মো. শাহাজাহান উপস্থিত ছিলেন। ১২ দলীয় জোটের পক্ষে ছিলেন মোস্তফা জামাল হায়দার, শাহাদাত হোসেন সেলিম, সৈয়দ এহসানুল হুদা, মুফতি গোলাম মুহিউদ্দিন ইকরাম প্রমুখ।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন- ‘আগামী দিনের কর্মসূচি, দেশের চলমান রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকটসহ নানা বিষয়ে কথা বলেছেন নেতারা। সিদ্ধান্ত হলে আমরা জানাবো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App