×

রাজনীতি

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৯ পিএম

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

ছবি: সংগৃহীত

ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠক চলাকালে হামলার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বায়রা ভবনে ইসি বৈঠক চলাকালে আমন্ত্রিত না হয়েও আনাকাঙ্খিতভাবে ক্যাডার নিয়ে প্রবেশ করেন তিনি। 

এসময় ইসি সদস্যদের গালিগালাজ করেন এবং একসময় তাদের ওপর হামলা ও ভাঙচুর চালান ক্যাডাররা। এতে বেশ কয়েকজন ইসি সদস্য আহত হন। সাধারণ সদস্যরা এগিয়ে এলে উভয়পক্ষের মধ্যে মারামারি হয়।

বায়রার ইসি সদস্যরা এই ঘটনায় তীব্র নিন্দা জানান। পেশি শক্তি প্রয়োগ করে বায়রা দখলের এই ঘৃণ্য প্রচেষ্টা বলে উল্লেখ করেন তারা।

উল্লেখ্য, ইসি কমিটির সভায় বাইরের কোনো অথিতির প্রবেশের সুযোগ থাকে না অনুমোদন ছাড়া। আমন্ত্রণ ছাড়াই আশফাক জোর করে সেখানে প্রবেশ করেন। সেই সঙ্গে ইসি সদস্যদের ওপর হামলা করেন।

আসন্ন বায়রার নির্বাচনের রি শিডিউল নিয়ে আলোচনার জন্য মূলত এই ইসি সভা ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App