×

রাজনীতি

সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়ল গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৫:০০ পিএম

সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান মোড়ল গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

খুলনার সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বুধবার (১৬ অক্টোবর) ভোরে পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোড়লের নামে সহিংসতা ও বিস্ফোরক আইনের তিন মামলা রয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। মামলাগুলাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর দ্রুতই আদালতে তোলা হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

গত ৫ আগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। ধারণা করা হচ্ছিলো যে, আওয়ামী লীগের বেশিরভাগ নেতাদের মতো তিনিও 'আত্মগোপনে' ছিলেন।

২০০৯ সালে খুলনার পাইকগাছা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন রশীদুজ্জামান। পরবর্তী সময়ে ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াই করেন। এতে বিপুল ব্যবধানে হেরে যাওয়ার পর তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছিল।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিগামী ফ্লাইট বাতিলে দুর্ভোগে ২২ হাজার ২৩১ যাত্রী

সৌদিগামী ফ্লাইট বাতিলে দুর্ভোগে ২২ হাজার ২৩১ যাত্রী

বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান রাষ্ট্রপতির

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতার তারেক

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

শিক্ষা ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App