×

রাজনীতি

রিমান্ডে অসুস্থ পলক হাসপাতালে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ১১:৫৯ পিএম

রিমান্ডে অসুস্থ পলক হাসপাতালে

জুনায়েদ আহমেদ পলক

রিমান্ডে শারীরিক অসুস্থ হয়ে পড়ায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শনিবার (৯ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে যাত্রাবাড়ী থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মোজাহিদুল ইসলাম জানান, যাত্রাবাড়ী থানার মামলায় সাত দিনের রিমান্ডে ছিলেন তিনি। শনিবারই রিমান্ডের প্রথম দিন ছিল। রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। 

বর্তমানে হাসপাতালের হৃদরোগ বিভাগে চিকিৎসাধীন আছেন তিনি।

প্রসঙ্গত, ১৪ আগস্ট গোপন সংবাদে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় পুলিশি রিমান্ডে রয়েছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App