×

রাজনীতি

মেজর জলিলের দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা : শেরীফা কাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম

মেজর জলিলের দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা :  শেরীফা কাদের

মেজর (অব.) এমএ জলিলের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন শেরীফা কাদের। ছবি: সংগৃহীত

মেজর জলিলের দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরীফা কাদের।

মঙ্গলবার (১৯ নভেম্বর) মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) জলিলের কবরে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া মুনাজাত শেষে শেরীফা কাদের এ কথা বলেন।

মহান মুক্তিযুদ্ধে নবম সেক্টরের কমান্ডার মেজর (অব.) এমএ জলিলের মৃত্যুবার্ষিকীতে জাতীয় পার্টির পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া ও মোনাজাত করা হয়েছে।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের বলেছেন, আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে মেজর (অব.) জলিল ছিলেন অকুতোভয়। দেশের প্রতি তার মমত্ববোধ ছিল অসাধারণ। মেজর জলিলের দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণা।

এ সময় তার সঙ্গে ছিলেন মেজর (অব.) জলিলের বড় জামাতা ব্যারিস্টার রুমেল চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম, মোতাহার হোসেন সিদ্দিকী, আনোয়ার হোসেন, ওমর ফারুক সুজন, শরিফুল ইসলাম, আল আমিন সরকার ও আমিনুল ইসলাম। জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক মারুফ ইসলাম তালুকদার প্রিন্স, সদস্য সচিব আরিফ আলী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে আসা ‘রিলিফ ট্রেন’ও লাইনচ্যুত

এবার ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে আসা ‘রিলিফ ট্রেন’ও লাইনচ্যুত

‘বিয়ে করে অপরাধ করেননি নাসির ও তামিমা’

খালাসের রায় ‘বিয়ে করে অপরাধ করেননি নাসির ও তামিমা’

যে কারণে হঠাৎ ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

যে কারণে হঠাৎ ইরানে হামলা চালাল যুক্তরাষ্ট্র

দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কত?

দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App