×

রাজনীতি

লন্ডনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ যা জানা যাচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৪৫ পিএম

লন্ডনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ যা জানা যাচ্ছে

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি এখন মানসিকভাবে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

ঢাকা থেকে লন্ডনে বিএনপি ঘরানার দু’একজন নেতার সঙ্গে ভার্চ্যুয়ালি যোগাযোগ করা হলে তারা এ কথা জানান। নেতারা সবসময়ই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর রাখছেন বলেও উল্লেখ করেন।

গত বুধবার (৮ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডের মধ্য-পশ্চিম লন্ডনের মেরিলিবন রোডস্থ দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। বিশেষায়িত এই হাসপাতালে তিনি বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে আধুনিক চিকিৎসা-ব্যবস্থা সম্বলিত একটি বিশেষ এয়ারঅ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে কাতার যান খালেদা জিযা। পরের দিন বাংলাদেশ সময় ২টা ৫৫ মিনিটে ও স্থানীয় সময় সকাল ৯টা ৫মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে ইমিগ্রেশন সংক্রান্ত কার্যক্রম শেষ হলে সেখান থেকে সরাসরি খালেদা জিয়াকে  লন্ডন ক্লিনিকে নেয়া হয়। ক্লিনিকে বিগত সময়ের চিকিৎসা সংক্রান্ত সব রিপোর্ট পর্যালোচনার পর প্রফেসর কেনেডির অধীনে তাকে ভর্তি করা হয়।

ক্লিনিকে ভর্তি হওয়ার পর ওই দিন মধ্যরাত পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই-সংগ্রামে সর্বদা আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান এবং পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের সেবা-যত্নে বাংলাদেশের আপামর জনতার প্রাণপ্রিয় নেত্রী হাঁসিখুশিভাবে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে তিনি পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের নিজ হাতে রান্না করা খাবার এবং নাস্তা খেয়েছেন। যুক্তরাজ্য বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালেও তারেক রহমান মায়ের জন্য বাসায় তৈরি করা নাস্তা নিয়ে ক্লিনিকে যান।

বর্তমানে লন্ডনে বসবাসকারী বিএনপি ঘরানার এক সাংবাদিক জানান, বেগম খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হওয়ার পর ক্লিনিকের সামনে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করেন দলীয় নেত্রীর সফরসঙ্গী ও ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, বেগম জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। নানা রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন সময় দেশের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। তাকে ১৫বার এ হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সবসময় মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসার জন্য সুপারিশ করেছেন। কিন্তু তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া হয়নি।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আরো বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে তার বিদেশে উন্নত চিকিৎসার পথ সুগম হওয়ায় তাকে লন্ডনে এনে এই ক্লিনিকে চিকিৎসা করানো হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App