×

রাজনীতি

দ্রুত সংস্কার করে সংসদ নির্বাচনের দাবি লেবার পার্টির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০১:৩৫ পিএম

দ্রুত সংস্কার করে সংসদ নির্বাচনের দাবি লেবার পার্টির

ছবি : ভোরের কাগজ

জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু দ্রুত শেষ করে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে লেবার পার্টি।

রবিবার (১২ জানুয়ারি) বিকালে সাড়ে ৫টায় গুলশানে বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা হলেন এস এম ইউসুফ আলী ভাইস চেয়ারম্যান, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু ভাইস চেয়ারম্যান, মাহবুবুর রহমান খালেদ ভাইস চেয়ারম্যান, মো. আলাউদ্দীন আলী ভাইস চেয়ারম্যান, হিন্দুরত্ন রামকৃষ্ণ সাহা ভাইস চেয়ারম্যান, অধ্যক্ষ একেএম সাইফুদ্দোহা সভাপতি খুলনা মহানগর লেবার পার্টি, খন্দকার মিরাজুল ইসলাম মহাসচিব লেবার পার্টি।

এছাড়া বিএনপির লিয়াজোঁ কমিটির সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, স্বৈরাচারকে পতন করার পর গণতন্ত্রের পুনরূদ্ধার করার জন্য আমরা যোগ্য মানুষের কাছে দায়িত্ব দিয়েছি। আমরা আশা করছি জনগণের দুর্ভোগ যেভাবে কমে সেদিকে তারা মনোনিবেশ করবে এবং যত দ্রুত সম্ভব গণতন্ত্রে ফিরে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত করবে।

ভ্যাট সম্পর্কে বলেন, তারা বিশেষ প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে যে সিদ্ধান্ত জনগণের ‍দুর্ভোগ বাড়ায় সে সরকার জনপ্রিয় হতে পারে না। তাই এই সরকারের অন্য কোনো পথ অবলম্বন করা প্রয়োজন বলে মনে করি।

ভারতের বিএসএফ সম্পর্কে বলেন, আমরা চাই না আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ হোক। তবে এটা চাই না, তারা এমন কিছু করুক যাতে বোঝা যায় তারা  আমাদের জনগণের মর্যাদাকে স্বীকৃতি দিচ্ছে না।

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমরা মনে করি বাংলাদেশে জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জরুরি হয়ে পড়েছে। বর্তমান সরকার গণআকাঙ্ক্ষা আশানুরূপ পূরণ করতে পারছে না। দ্রব্যমূল্য থেকে শুরু করে প্রায় সকল কিছুতে নিয়ন্ত্রণ হারিয়েছে।

সামনে ভ্যাট বাড়ানোর পর জনগণের দুর্ভোগ আরো কয়েক দফা বেড়ে যাবে। তাই নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে আগামী ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন করার আহ্বান জানাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জানা গেল, কবে বঙ্গভবন ছাড়ছেন চুপ্পু

জানা গেল, কবে বঙ্গভবন ছাড়ছেন চুপ্পু

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App