×

রাজনীতি

খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বৈঠকে বসছে আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:৪২ এএম

খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বৈঠকে বসছে আজ

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বৈঠকে বসছে শনিবার। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় (লন্ডনের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায়) যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের ডাক্তাররাও ভার্চুয়ালি বৈঠকে যোগদান করবেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মেডিকেল বোর্ডে থাকবেন যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকের ৪ জন প্রফেসর ও যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের ৩ জন চিকিৎসক, বাংলাদেশ থেকে যাওয়া ৬ জন চিকিৎসক এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জোবাইদা রহমান।

এর আগে সোমবার (১৩ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব রিপোর্ট শুক্রবারের (১৭ জানুয়ারির) মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App