×

রাজনীতি

কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমানের চিঠি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৭:২৫ পিএম

কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমানের চিঠি

ছবি: সংগৃহীত

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে চিঠি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে এয়ার অ্যাম্বুলেন্স ও অন্যান্য সহযোগিতা দেয়ায় এ চিঠি দেন তিনি। 

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে বিএনপির একটি প্রতিনিধিদল ঢাকাস্থ কাতার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ খালিদ আল মাদিদের সঙ্গে দেখা করে চিঠিটি হস্তান্তর করে। এ সময় দূতাবাসের কর্মকর্তা রশিদ হাজা আল মারি উপস্থিত ছিলেন। 

বিএনপির প্রতিনিধিদলে ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপি পদ হারাচ্ছেন গাজী নজরুল?

এমপি পদ হারাচ্ছেন গাজী নজরুল?

এমপি নজরুলের বাসা থেকে উদ্ধার চিঠিতে কী লেখা ছিল

এমপি নজরুলের বাসা থেকে উদ্ধার চিঠিতে কী লেখা ছিল

দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App