×

রংপুর

লালমনিরহাটে মন্দির থেকে প্রতিমা ও স্বর্ণের মুকুট চুরি

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০১:৩৯ পিএম

লালমনিরহাটে মন্দির থেকে প্রতিমা ও স্বর্ণের মুকুট চুরি

ছবি : ভোরের কাগজ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ভবতারিণী কালী মন্দিরের দরজা ভেঙে অষ্টধাতুর একটি প্রতিমা, স্বর্ণের মুকুট ও তিনটি চেইন চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে। শুক্রবার মন্দিরের সাধারণ সম্পাদক অরুণ কুমার এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মন্দির কমিটি ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মন্দিরের দরজা ভাঙা অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে ভেতরে গিয়ে দেখা যায় অষ্টধাতুর একটি প্রতিমা, স্বর্ণের ৩টি চেইন ও একটি মুকুট নেই। এছাড়া সিসি ক্যামেরাসহ মন্দিরের আরো সরঞ্জামাদি চুরি হয়েছে।

মন্দিরের সাধারণ সম্পাদক অরুণ কুমার দাস সংগ্রাম বলেন, প্রায় ১০ লাখ টাকার সরঞ্জামাদি চুরি হয়েছে। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়সহ সবাই কষ্ট পেয়েছে।

এদিকে খবর পেয়ে লালমনিরহাট পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, মন্দিরে পুলিশ মোতায়ন করা হয়েছে। এ ঘটনার তদন্ত চলমান রয়েছে। দোষীদের দ্রুতই আইনের আওতায় নিয়ে আনা হবে।

আরো পড়ুন : সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো বিএসএফ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App