×

ধর্ম

হজে গিয়ে ২১ বাংলাদেশির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০২:৪৮ পিএম

হজে গিয়ে ২১ বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশটিতে মৃত্যু হওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা দাঁড়াল ২১ জনে। এরমধ্যে মক্কায় ১৮ জন ও মদিনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন-মক্কায় বাংলাদেশ হজ অফিস। নিহতদের মধ্যে ১৮ জন পুরুষ ও তিনজন নারী রয়েছে। সর্বশেষ যেই দুই হজ যাত্রী মারা গেছেন তারা হলেন-মো. রিদুয়ান(৬৪) তিনি মাতারবাড়ি পাড়া, বদরখালী,চকরিয়া কক্সবাজারের বাসিন্দা। তার পাসপোর্ট - এ০৪৬৯০৮৫৪। অপরজন আবদুল গফুর(৬১)তিনি আড়াই হাজার নারায়ণগঞ্জের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর - ইই০৬২৯৬০২। উল্লেখ্য, শনিবার সকাল পর্যন্ত ৮৮ হাজার ৭৯২ জন হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন। চাঁদ দেখা যাওয়ার সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App