×

ধর্ম

প্রিয়নবীর শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ পিএম

প্রিয়নবীর শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

ছবি: ভোরের কাগজ

দয়াময় আল্লাহ তাআলার পরম রহমত হিসেবে সমগ্র মানবমন্ডলীর দোজাহানের সর্বকল্যাণ ও মুক্তি সাধনায় দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশনের উদ্যোগে ঢাকা জিপিও (জিরো পয়েন্ট) হতে শুরু হয়ে প্রেস ক্লাব সম্মুখ হয়ে হাইকোর্ট মাজার শরীফ প্রাঙ্গণে এসে আলোচনা সভা, সালাতু সালাম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার। শতাধিক সম্মানিত পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, চিন্তাবিদ, গবেষক, দার্শনিক ও শিক্ষাবিদরা এতে উপস্থিত ছিলেন। ব্যাপক সংখ্যক ধর্মপ্রাণ জনসাধারণ এতে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, দয়াময় আল্লাহ তাআলার সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সব গুন-জ্ঞান সব কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহ তাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সবোর্চ্চ ঈদে আজম।

আরো পড়ুন: ধর্মই এদেশের একটি মহলের প্রধান শত্রু : শায়খ আহমাদুল্লাহ

বক্তারা বলেন, দয়াময় স্রষ্টার মহান রাসুলই সর্বসৃষ্টির জন্য স্রষ্টার আলো ও বন্ধন এবং সর্বোচ্চ অনুগ্রহ; স্রষ্টার পক্ষ থেকে মহান রাসুলই সমগ্র মানবমন্ডলীর জন্য সব জ্ঞান-বিজ্ঞান, সব গুন, সব কল্যাণের উৎস।

মহান রাসুলই জীবনের জ্ঞান ও মানবতার প্রাণ উল্লেখ করে নেতারা বলেন, সত্য ও মানবতার মহান রাসুলের দিশা ব্যতীত স্রষ্টার বন্ধন যেমন হয় না; তেমনি মহান রাসুলের দিশা ব্যতীত মানবিক অস্তিত্ব, মানবজীবন, জীবনের রাষ্ট্র ও জীবনের দুনিয়াও হয় না। তারা বলেন, মহান রাসুলের দিশা ব্যতীত জীবন ও জগত মিথ্যা-অবিচার-শোষন-সন্ত্রাস-পাশবতা-দস্যুতা-স্বৈরতার শিকারে রুদ্ধ ও ধ্বংস হয়ে যায়।

নেতারা বলেন, সব মানুষকে নিজের জীবনের সুরক্ষা-স্বাধীনতা-মর্যাদা ও কল্যাণের স্বার্থে অবশ্যই প্রিয় রাসুল কেন্দ্রীক হতে হবে। প্রিয় রাসুলের দেয়া মানবতার রাষ্ট্র ও মুক্ত জীবনের অখন্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত ছাড়া বিধ্বংস ও মৃত মানবতাকে বাঁচানোর কোন উপায় নেই।

বক্তারা প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত ঈমানী জীবন এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য ও মানবতার উৎস ঈদে আজম উদযাপন করার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কিশোর গ্যাং দমনে সরকারের নতুন সিদ্ধান্ত

কিশোর গ্যাং দমনে সরকারের নতুন সিদ্ধান্ত

ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক

ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক

যে সমীকরণে ফাইনালে যেতে পারে বাংলাদেশ

যে সমীকরণে ফাইনালে যেতে পারে বাংলাদেশ

কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে ১৪ জনের মৃত্যু

কলম্বিয়ায় স্বর্ণের খনি ধসে ১৪ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App