×

খেলা

বাষ্পাকুলনয়নে বিদায় নিলেন ক্যাসমিরো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ১১:০১ এএম

বাষ্পাকুলনয়নে বিদায় নিলেন ক্যাসমিরো

সোমবার এভাবেই আবেগতাড়িত হয়ে পড়েন ক্যাসমিরো

রিয়াল মাদ্রিদের এতদিনের চেনা পরিসর ও গণ্ডি ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছিল না ক্যাসমিরোর। কিন্তু তারপরেও ৭০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমাতে হলো তাকে।

সোমবার (২২ আগস্ট) সান্তিয়াগো বার্নাব্যুতে তাকে আনুষ্ঠানিক বিদায় দেয়া হয়। এই বিদায়ক্ষণে আবেগাপ্লুত হয়ে পড়েন ৩০ বছরের এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। আবেগ ধরে রাখতে না পেরে এক সময় কেঁদে ফেলেন। তার সঙ্গে যোগ দেন তার স্ত্রী-মেয়েও। আর পরিবারের সব সদস্যের একসঙ্গে কান্নার এ দৃশ্য দেখে আবেগ থামাতে পারেননি রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও কোচ কার্লো আনচেলোত্তি। খবর ইএসপিএনের।

বাষ্পাকুলনয়নেই তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন আমি আলোচনায় আসতে পছন্দ করি না। মনোযোগ আকর্ষণের চেষ্টা করি না। এখন আমি যা বলবো সেটা হৃদয় থেকে বলবো। যখন আমি ও আমার স্ত্রী এখানে আসি, তখন কিন্তু আমরা কাউকেই চিনতাম না। এটা ছিল আমাদের জন্য একটি নতুন দেশ। একটি নতুন ক্লাব। যেখানকার অধিকাংশ মানুষই আমাদের চিনতো না। আর সেখানেই আমরা আমাদের জীবন সাজিয়েছি। রিয়ালকে ভালোবেসেছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App