×

খেলা

আমিরাতকে ৫৪ রানে হারাল বাংলাদেশের মেয়েরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪০ পিএম

আমিরাতকে ৫৪ রানে হারাল বাংলাদেশের মেয়েরা

প্রস্তুতি ম্যাচে জয়ের পর টাইগ্রেসদের উল্লাস

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) প্রস্তুতি ম্যাচে আরব আমিরাত নারী দলকে ৫৪ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের দেয়া ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে মাত্র ৭০ রান করতে সক্ষম হয় স্বাগতিক আমিরাত।

টাইগ্রেসদের হয়ে তিন ওভারে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন লতা মণ্ডল।

এর আগে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আমিরাতের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় বাংলাদেশ।

৩২ রান আসে মুর্শিদা খাতুনের ব্যাট হতে। অধিনায়ক নিগার সুলতানা করেন ২৫ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন সোবহানা। তার ইনিংসটি পাঁচটি চারের মারে সাজানো ছিল।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।

রোববার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় আয়ারল্যান্ডের বিপক্ষে বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগ্রেসরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App