×

খেলা

মালদ্বীপে এক ম্যাচে ১১ গোল সাবিনার!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ১০:৫৬ পিএম

মালদ্বীপে এক ম্যাচে ১১ গোল সাবিনার!

ফুটসাল লিগে এক ম্যাচেই গোল ১১ গোল করেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। ছবি: সংগৃহীত

মালদ্বীপের ঘরোয়া ফুটসাল লিগে এক ম্যাচেই গোল ১১ গোল করেছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। শুক্রবার (১৪ অক্টোবর) ফুটসাল লিগের ম্যাচটিতে সাবিনার ধিবেহি সিফাইং ক্লাব ২৬-০ গোলে উড়িয়ে দিয়েছে এমওয়াইএস ক্লাবকে। বাংলাদেশের আরেক খেলোয়াড় মাতসুসিমা সুমাইয়া করেছেন ছয়টি গোল।

সাবিনার দলের দ্বিতীয় জয় এটি। এর আগে ১২ অক্টোবর প্রথম ম্যাচে টিম ফেনেকার বিপক্ষে সাবিনারা জিতেছিলেন ৪-০ গোলে। ওই ম্যাচে সাবিনা করেছেন একটি গোল। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ধিবেহি সিফাইং ক্লাব।

গেল মাসে নারীদের সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পেছনে বড় অবদান ছিল সাবিনার। টুর্নামেন্টে সর্বোচ্চ আট গোল করে দলকে একাই টেনে নিয়ে যান ফাইনালে। গোল্ডেন বুটের পাশাপাশি জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরষ্কারও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App