×

খেলা

অস্ট্রেলিয়ার মাটিতে বড় জয় নিউজিল্যান্ডের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ০৫:০৮ পিএম

অস্ট্রেলিয়ার মাটিতে বড় জয় নিউজিল্যান্ডের

বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের দেয়া ২০০ রানের জবাবে ব্যাট করতে নেমে ১১১ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। ৮৯ রানের বিশাল ব্যবধানে জিতে বিশ্বকাপ শুরু করলো নিউজিল্যান্ড।

আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে ব্যাট হাতে ঝড় তোলেন। পাওয়ারপ্লেতে তারা তোলেন ৬৫ রান। যার মধ্যে অ্যালেন একাই ১৬ বলে পাঁচটি চার ও দুই ছয়ে করেন ঝড়ো ৪২ রান। এরপর তিনে নেমে অধিনায়ক উইলিয়ামসন ২৩ ও গ্লেন ফিলিপস ১২ রান করে ফিরে যান।

চতুর্থ উইকেট জুটিতে জিমি নিশামকে নিয়ে অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটি গড়ে দলীয় দুই শ রান স্পর্শ করেন। এরমধ্যে নিশাম ১৩ বলে দুই ছয়ে ২৬ রানে অপরাজিত থাকেন। তবে কিউইদের পক্ষে কনওয়ে খেলেন ম্যারাথন ইনিংস। ওপেনিংয়ে নেমে ৫৮ বলে সাত চার ও দুই ছয়ে অপরাজিত ৯২ রানের ইনিংস খেলেন এই বাঁহাতি।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে অজিরা। এরপর ৫০ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বসে দলটি। অধিনায়ক ফিঞ্চ, মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েডরা ব্যাট হাতে চরম ব্যর্থ হোন। গ্লেন ম্যাক্সওয়েল ২৮ রান করে প্রতিরোধের চেষ্টা করেন। শেষদিকে কামিন্স ২১ রান করলে শতরানের কোটা পেরোয় অজিরা।

সাউদি তিন উইকেট নেন মাত্র ছয় রানের বিনিময়ে। এ ছাড়া মিচেল স্যান্টনার ৩১ রানের বিনিময়ে নেন তিন উইকেট। ট্রেন্ট বোল্ট দুই উইকেট নিতে খরচ করেন ২৪ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App