×

খেলা

ডিউকের গোলে এগিয়ে অস্ট্রেলিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২২, ০৫:৩২ পিএম

ডিউকের গোলে এগিয়ে অস্ট্রেলিয়া

কাতারের আল জানুব স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে মিচেল ডিউকের গোলে ১-০ তে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

শনিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪ টায় আল জানুব স্টেডিয়ামে মাঠে নামে এই দু'দল। ম্যাচটিতে বল পজিশনে কিছুটা এগিয়ে অস্ট্রেলিয়া। তারা প্রথম সুযোগটি কাজে লাগিয়েই গোল আদায় করে নেয়। গুডউইনের ক্রসে দারুণ হেডে তিউনিশিয়ার গোলরক্ষককে পরাস্ত করেন ডিউক।

৪৪ মিনিটে ফের সুযোগটি পেয়েছিল অস্ট্রেলিয়া। গুডউইনের ক্রসে এবারও হেড নিয়েছিলেন ডিউক; কিন্তু তিউনিশিয়ার গোলরক্ষক ফিরিয়ে দিয়েছেন বল।

তিউনিশিয়ার সামনেও সুযোগ এসেছিল সমতায় ফিরে বিরতিতে যাওয়ার। ইনজুরি সময়ে দারুণ একটি প্রচেষ্টা ছিল ইউসুফ মাসাকানির; কিন্তু বক্সের মাথা থেকে তার নেওয়া গড়ানো শট বাইরে চলে যায় দ্বিতীয় পোস্ট ঘেঁষে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App