×

খেলা

বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে সেই সাংবাদিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২, ০১:০০ পিএম

বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে সেই সাংবাদিক

ছবি: সংগৃহীত

বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের উৎসাহ-উদ্দীপনার খবর পৌঁছে গেছে সারা বিশ্বে। ফিফার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে আর্জেন্টাইন মিডিয়া, সবখানেই এখন বাংলাদেশের নাম। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের এমন উচ্ছ্বাস দেখে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন আর্জেন্টিনার সাংবাদিক আন্দ্রেস ইয়োসেন।

বুধবার (৩০ নভেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করে আর্জেন্টিনা। সেই ম্যাচ জয়ের পর বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকরা উল্লাসে মেতে উঠে। বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের সেই উল্লাসের ছবি নিজের ভেরিফাইড টুইটারে শেয়ার করেন আর্জেন্টাইন সাংবাদিক ইয়োসেন।

সেই পোস্টে তিনি উল্লেখ করেন, এটা বাংলাদেশের রাজধানী ঢাকা। কিছু বলার মত ভাষা নেই।

এর আগে টুইটারে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে সমর্থকদের উন্মাদনা সচক্ষে দেখতে বাংলাদেশে আসবেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

তাহসিফ হত্যা মামলা: দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ

তাহসিফের সঙ্গে সিসি ক্যামেরায় দেখা যাওয়া সেই নারী গ্রেপ্তার

তাহসিফের সঙ্গে সিসি ক্যামেরায় দেখা যাওয়া সেই নারী গ্রেপ্তার

জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট–সহিংসতা

জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট–সহিংসতা

মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

মজুরি বৃদ্ধির দাবি মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App