×

খেলা

‘এমবাপ্পে মৃত, তার জন্য নীরবতা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২২, ০১:২৯ পিএম

‘এমবাপ্পে মৃত, তার জন্য নীরবতা’

এমিলিয়ানো মার্তিনেজ ও কিলিয়ান এমবাপ্পে

সাজঘরে আর্জেন্টিনার জয় উদযাপন করছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। হঠাৎ চুপ হয়ে গেলেন তিনি। সতীর্থদের বলে উঠলেন, ‘এক মিনিট নীরবতা’। একটু থেমে আবার বলেন, ‘এমবাপ্পের জন্য, যে এখন মৃত’।

লুসাইল আইকনিক স্টেডিয়ামে গতকালের ফাইনালে আর্জেন্টিনাকে বেশ ভুগিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি থেকে শুরু করে লিওনেল মেসির ২৩ মিনিটের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৩৬ মিনিটে ডি’ মারিয়া ব্যবধান দ্বিগুণ করেন। খবর এনডিটিভির।

সবাই যখন ভাবছিলেন, ফাইনালটাকে একপেশে বানিয়ে শিরোপা জিততে যাচ্ছে আর্জেন্টিনা, তখন মাঠে এমবাপ্পের জাগরণ ঘটে। ৯৭ সেকেন্ডের মধ্যেই জোড়া গোল করে ফ্রান্সকে সম্মানজনক হারের দিকে নিয়ে আসেন তিনি।

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। চলে নাটকীয়তা। ১০৮ মিনিটে মেসি নিজের দ্বিতীয় গোলটি করে এগিয়ে দেন আর্জেন্টিনাকে। আবার এমবাপ্পে এগিয়ে আসেন ফ্রান্সের ত্রাতা হয়ে। ১১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচ নিয়ে যান টাইব্রেকারে। সেখানেও প্রথম শট থেকেই গোল পান এমবাপ্পে। তবে কিংসলি কোমানের শট ফিরিয়ে দেন মার্তিনেজ। এরপর অরিলিয়ে চুয়ামেনি বাইরে মারেন। আর্জেন্টিনা টাইব্রেকার জিতে যায় ৪-২ ব্যবধানে।

এমবাপ্পের হ্যাটট্রিকের কারণেই শিরোপা জয়ের আগে আর্জেন্টিনাকে এতটা ভুগতে হয়েছে। এজন্যই হয়তো ফরাসি স্ট্রাইকারকে এমন খোঁচা দিয়েছেন মার্তিনেজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App