×

খেলা

মেসিকে অভিনন্দন জানাননি তেভেজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ০২:২১ এএম

মেসিকে অভিনন্দন জানাননি তেভেজ

কার্লোস তেভেজ

কাতারে বিশ্বকাপ জয়ে পুরো বিশ্ব মেসির প্রতি সপ্রশংস হলেও শুধু একজন মানুষ তাকে অভিনন্দন জানাননি এখনো। তিনি হলেন মেসিরই সতীর্থ কার্লোস তেভেজ। এখনো উদযাপন করেননি আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়।

আর্জেন্টিনার হয়ে ৭৬ ম্যাচ খেলা তেভেজ বুয়েন্স এইরেসভিত্তিক রেডিও স্টেশন রেডিও মিত্রর সঙ্গে আলাপচারিতায় বলেন, কাতার বিশ্বকাপে খুব একটা চোখ রাখেননি তিনি। একই সাথে বিশ্বকাপ জয়ে মেসিকে শুভেচ্ছাবার্তাও পাঠাননি তিনি। খবর ডেইলি পোস্টের।

তবে তেভেজ নিজে মেসিকে অভিনন্দনবার্তা না পাঠালেও তার ছেলেরা মেসির খেলা উপভোগ করেছে বলে জানান তিনি। তেভেজ বলেন, মেসিকেও কিছু (শুভেচ্ছাবার্তা) লিখিনি আমি কারণ (অসংখ্য শুভেচ্ছাবার্তায়) তার ফোন নিশ্চিতভাবেই ধ্বংস হওয়ার উপক্রম হয়েছিলো। তবে আমার স্নেহবৎ সন্তানরা তার গোলগুলো উপভোগ করেছে যা আনন্দিত করেছে আমাকে।

প্রসঙ্গত, গত বছর বোকা জুনিয়র্সের হয়ে ফুটবলার জীবনের ইতি ঘটিয়ে কোচিংয়ে নাম লেখান কার্লোস তেভেজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App