×

খেলা

এফএ কাপ থেকেও ছিটকে গেল লিভারপুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ০১:২১ এএম

এফএ কাপ থেকেও ছিটকে গেল লিভারপুল

লিভারপুলকে হারিয়ে আনন্দে আত্মহারা ব্রাইটনের ছেলেরা। ছবি: দ্য টেলিগ্রাফ

খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে লিভারপুল। লিগ কাপের পর এবার এফএ কাপ থেকেও ছিটকে গেল ক্লাবটি।

রবিবার (২৯ জানুয়ারি) রাতে ব্রাইটনের বিপক্ষে এগিয়ে থেকেও অতিরিক্ত সময়ের গোলে ২-১ ব্যবধানে হারে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। খবর বিবিসির।

মোহাম্মদ সালাহের অ্যাসিস্টে হার্ভি এলিয়টের গোলে ম্যাচের ৩০ মিনিটেই এগিয়ে যায় লিভারপুল। ৩৯ মিনিটে সমতায় ফেরান ব্রাইটনের লুইস ডাঙ্ক। এতে ১-১ গোলের ব্যবধানে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর লিভারপুলকে রীতিমতো চেপে ধরে ব্রাইটন। সুযোগ বুঝে আক্রমণেও যাচ্ছিল তারা। খেলার যোগ করা অতিরিক্ত সময়ে ব্রাইটনকে এগিয়ে নেন জাপানিজ স্ট্রাইকার কাউরো মিতোমা। তাতেই লিভারপুলের বিদায়ঘণ্টা বেজে যায়। ২-১ গোলের ব্যবধানে জয় পায় ব্রাইটন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App