×

খেলা

কুমিল্লাকে ১৫৭ রানের টার্গেট দিলো চট্টগ্রাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৮ পিএম

কুমিল্লাকে ১৫৭ রানের টার্গেট দিলো চট্টগ্রাম

ছবি: সংগৃহীত

আফিফ হোসেন ও উসমান খানের জোড়া ফিফটিতে ভর করে কুমিল্লাকে ১৫৭ রানের টার্গেট দিয়েছে চট্টগ্রাম।

শনিবার (৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

টস জিতে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ রানে ২ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে চট্টগ্রাম। তৃতীয় উইকেটে ৬৫ বলে ৮৮ রানের জুটি গড়েন আফিফ-উসমান। ৪১ বলে চার বাউন্ডারি আর তিন ছক্কার সাহায্যে ৫২ রান করে ফেরেন চট্টগ্রামের পাকিস্তানি ব্যাটসম্যান উসমান খান।

এরপর চতুর্থ উইকেটে শুভাগত হোমকে সঙ্গে নিয়ে ২১ বলে ২৩ রানের জুটি গড়েন আফিফ। ৩ উইকেটে ১২৯ রান করা চট্টগ্রাম এরপর মাত্র ২৭ রানের ব্যবধানে ৪ উইকেট হারায়। ১০ বলে ১২ রানে রান আউট শুভাগত।

৪৯ বলে ৬টি চার আর ২টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬৬ রান করেন জাতীয় দলের তরুণ ব্যাটসম্যান আফিফ হোসেন। শেষ দিকে ৯ বলে ২ ছক্কা আর এক চারে ২১ রানের দানবীয় ইনিংস খেলায় ৭ উইকেট হারিয়ে ১৫৭ রানের পুঁজি পায় চট্টগ্রাম। দলের ৫জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App