×

খেলা

প্রথা ভেঙে ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৮ এএম

প্রথা ভেঙে ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি

কার্লো আনচেলত্তি। ফাইল ছবি

টানা দুই বিশ্বকাপে ব্যর্থতার কারণে কাতার বিশ্বকাপের পর অবসর নিয়েছেন তিতে। এরপর থেকে ব্রাজিলের কোচের পদ ফাঁকা আছে। দীর্ঘ দিনের প্রথা ভেঙে ব্রাজিল এবার বিদেশি কোচ নিতে পারে এমন খবর আগেই শোনা গেছিল। অবশ্য এই তালিকায় ছিলেন বেশ কিছু হেভিওয়েট কোচ। তবে শেষমেষ কার্লো আনচেলত্তিকেই কোচ বানাতে যাচ্ছে ব্রাজিল।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এ খবর প্রকাশ করা হয়েছে। খবর স্পোর্ট, মিররের।

ইতালীয় কোচ কার্লো আনচেলত্তি এখন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের দায়িত্ব পালন করছেন। গত মৌসুমেই দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন। সেই দলকে ছেড়ে এবার ব্রাজিলের জাতীয় দলের কোচ হওয়ার ব্যাপারে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে সম্মতি প্রকাশ করেছেন এই কোচ।

চলতি মৌসুমের শেষদিকে ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন ইতালীয় কোচ আনচেলত্তি। সেলেসাওদের একত্রিত করতে তাকেই বেশি যোগ্য মনে করছে সিবিএফ। তাছাড়া, এদের মিলিতাও, ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোদের সঙ্গেও ভালো সম্পর্ক আছে তার। সবকিছু ঠিক থাকলে তিনিই হবেন ব্রাজিলের প্রথম বিদেশি কোচ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App