×

খেলা

৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে আইরিশরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৪:০২ পিএম

৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে আইরিশরা

ছবি: টি স্পোর্টস

টস জিতে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডের শুরুর তিন ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছেন পেসার হাসান মাহমুদ। এরপর ধাক্কা দিয়েছেন তাসকিন আহমেদ। এরপর আঘাত এবাদতের।

আয়ারল্যান্ড ১৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৬৮ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন লরকান টাকার ও কার্টুস ক্যাম্পার।

এর আগে আউট হওয়া ওপেনার স্টিফেন দোহানি (৮), পল র্স্টালিং (৭) ও চারে নামা হ্যারি টেক্টরকে (০) তুলে নেন হাসান মাহমুদ। অধিনায়ক আন্দ্রে বালবির্নিকে আউট করেছেন তাসকিন। এরপর লরকান টাকার ও জর্জি ডকরেলের উইকেট পর পর তুলে নেন এবাদত।

সিলেটে দুই ম্যাচে শুরুতে ব্যাট করে রেকর্ড রান করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সিরিজ ঘরে তুলতে তৃতীয় ও শেষ ম্যাচে জিততে হবে টাইগারদের। বাংলাদেশ শেষ ম্যাচে স্পিন অলরাউন্ডার মেহেদি মিরাজকে একাদশে রেখেছে। বাদ পড়েছেন প্রথম দুই ম্যাচে সুযোগ পাওয়া ইয়াসির রাব্বি। দ্বিতীয় ওয়ানডের মতো তৃতীয় ম্যাচেও মুস্তাফিজুর রহমান বিশ্রামে আছেন।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেন।

আয়ারল্যান্ড একাদশ: স্টিফেন দোহানি, পল র্স্টালিং, আন্দ্রে বালবির্নি, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টুস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রিনি, মার্ক এডায়ার, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রাইস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এইচএসসির ফল প্রকাশ বেলা ১১টায়, জানা যাবে ৩ উপায়ে

এইচএসসির ফল প্রকাশ বেলা ১১টায়, জানা যাবে ৩ উপায়ে

পুলিশের ধাওয়ায় তাহসিফ ‘দৌড়’ দিয়েছেন, ‘হাস্যকর’ বলছেন বাবা

পুলিশের ধাওয়ায় তাহসিফ ‘দৌড়’ দিয়েছেন, ‘হাস্যকর’ বলছেন বাবা

ঢাকা-সৌদি রুটের ১৫৯ ফ্লাইট বাতিল, প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

ঢাকা-সৌদি রুটের ১৫৯ ফ্লাইট বাতিল, প্রায় ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: যেসব বিষয় তদন্ত করছে পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App