×

খেলা

হাফসেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে লিটন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ০২:৫৮ পিএম

হাফসেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে লিটন

প্রথম টি-টোয়েন্টি ম্যাচে চার হাকানোর একটি মূহূর্তে লিটন দাস। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেন লিটন দাস। তার সঙ্গে রনিও বেশ দুর্দান্ত ব্যাটিং করছিল। তবে দলীয় ৯১ রানে আউট হন লিটন। তিনি ২৩ বলে ৪৭ রান করে সাঝঘরে ফিরেন। এর ফলে তিনি টি-টোয়েন্টি ক্যারিয়ারে দশম হাফসেঞ্চুরি হাত ছাড়া করেছেন।

সোমবার (২৭ মার্চ) টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশদের দলপতি।

এছাড়া চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচ দুটো হবে যথাক্রমে ২৯ ও ৩১ মার্চ। এরপর ঢাকায় দুদলের একমাত্র টেস্ট শুরু হবে ৪ এপ্রিল। এছাড়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের নেতৃত্বেই ইংলিশদের কয়দিন আগেই হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

এবারও আগ্রাসী, আক্রমণাত্মক ক্রিকেটে আইরিশদের হোয়াইটওয়াশ করতে মুখিয়ে আছে সাকিবরা। এমনকি পরিসংখ্যানে এগিয়ে রয়েছে টাইগাররা। এখন পর্যন্ত বাংলাদেশ-আয়ারল্যান্ড পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে টাইগাররা তিনবার ও আইরিশরা একবার জিতেছে। একটি ম্যাচে কোনো ফল হয়নি।

এছাড়া মাত্র দশ দিনের ব্যবধানে ২টি সিরিজ জিতে আত্মবিশ্বাসে বলীয়ান টাইগাররা আজ ফের মাঠে নামেছে। টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আইরিশদের বিপক্ষে এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি হাথুরুসিংহের শিষ্যদের সামনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App