×

খেলা

আবারো টেস্টে মঈন আলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২৩, ১১:৫১ এএম

আবারো টেস্টে মঈন আলি

ছবি: সংগৃহীত

দলের চাওয়ায় অবসর ভেঙ্গে আবারো টেস্টে ফিরেছেন মঈন আলি। অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচের একাদশে তাকে রাখা হয়েছে। আগামী শুক্রবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ শুরু হচ্ছে। প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে স্বাগতিক ইংল্যান্ড। মইন আলী দুই বছর পর সাদা পোশাকের সংস্করণে খেলবেন। ২০২১ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে লড়াইয়ের পর আর টেস্ট খেলেননি এই অফস্পিনিং অলরাউন্ডার। গত বছর পাকিস্তান সফরের আগে টেস্ট খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেও এবার আর পারেননি মঈন। টেস্ট দলে ডাক পাওয়ার পর তিনি জায়গা করে নিলেন একাদশেও। এজবাস্টন টেস্টের ইংল্যান্ড একাদশ: বেন স্টোকস (অধিনায়ক), মঈন আলি, স্টুয়ার্ট ব্রড, জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জনি বেয়ারস্টো, অলিভার রবিনসন ও জেমস অ্যান্ডারসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App