×

খেলা

বৃষ্টির পর সাকিবের জোড়া আঘাত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ০৮:৪৬ পিএম

বৃষ্টির পর সাকিবের জোড়া আঘাত

আফগানিস্তানের ব্যাটসম্যানদের টিকতে দিচ্ছেন না টাইগাররা। মুস্তাফিজুর রহমানের পর এবার উইকেট শিকারে নাম লেখালেন সাকিব আল হাসান।

বাংলাদেশ অধিনায়কের একই ওভারে আউট হেয়েছেন ইব্রাহিম জাদরান ও নাজিবউল্লাহ জাদরান। ১১ ওভারে ৬৭ রান করতে ৫ উইকেট হারিয়ে বিপদে আফগানরা।

অফ স্টাম্পের ওপর সাকিবের হালকা ঝুলিয়ে দেয়া ডেলিভারি ছক্কা মারার চেষ্টা করেন ইব্রাহিম জাদরান, লং অনে নিরাপদে ক্যাচ নেন আফিফ হোসেন।

১ চার ও ১ ছক্কায় ২২ রান করতে ২৭ বল খেলেছেন ইব্রাহিম।

ওভারের শেষ বলে কাট করার চেষ্টা করেন নাজিবউল্লাহ। কিন্তু ব্যাটে লাগাতে পারেননি। বল আঘাত হানে স্টাম্পে।

ব্যাটসম্যানের সংশয় থাকায় থার্ড আম্পায়ারের কাছে পাঠানো হয় সিদ্ধান্ত। রিপ্লে দেখে বোল্ড আউটের সিদ্ধান্ত জানান টিভি আম্পায়ার।

ক্রিজে এখন দুই ব্যাটসম্যান আজমতউল্লাহ ওমরজাই ও করিম জানাত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

ডেঙ্গু ও হামের দ্বৈত প্রকোপ, দিশেহারা সাধারণ মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে জয়সওয়ালের কূটনৈতিক বার্তা

শেষ ধাপে নতুন পে-স্কেল

শেষ ধাপে নতুন পে-স্কেল

প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সংসদে প্রধানমন্ত্রী প্রকল্পে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় রোধে নজরদারি জোরদার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App