×

খেলা

শামীমার পর ফারজানার হাফ সেঞ্চুরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ১২:০২ পিএম

শামীমার পর ফারজানার হাফ সেঞ্চুরি

শামীমার পর ফারজানার হাফ সেঞ্চুরি। ছবি: সংগৃহীত

ভারতের নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। ওপেনিং জুটি শামীমা সুলতানা ও ফারজানা হক পিংকির হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে টাইগ্রেসরা। শনিবার (২২ জুলাই) তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৯৩ রান তোলে বাংলাদেশ নারী দল। ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন ওপেনার শামীমা সুলতানা।২৬.২ ওভারে আউট হওয়ার আগে ৫২ রান করেছেন তিনি। আউট হওয়ার আগে ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতে রেকর্ড ৯৩ রান করে বাংলাদেশের নারী ক্রিকেট দল। ব্যক্তিগত রান ৫০ পেরোনোর পর ইনিংস খুব বেশি বড় করতে পারেননি। ৫২ রান করেই ফিরতে হয় তাকে। ৭৮ বলের এই ইনিংসে ৫টি চার মেরেছেন তিনি। অন্যদিকে আরেক ওপেনার ফারজানা হক পিংকি ১০৮ বল খেলে তিন চারের মাধ্যমে ৫৮ রান করেছেন। ৩৬.৪ ওভার শেষে বাংলাদেশ দলের রান ১৪৮। ওপেনার ফারজানা হক পিংকি সঙ্গে ২১ রান নিয়ে ব্যাট করছেন নিগার সুলতানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

মাহদী আমিন বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App