×

খেলা

এবাদতকে ইংল্যান্ড পাঠাবে বিসিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ০২:০৭ পিএম

এবাদতকে ইংল্যান্ড পাঠাবে বিসিবি

উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে টাইগার পেসার এবাদতকে ইংল্যান্ড পাঠানোর কথা জানিয়েছে বিসিবি।

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, এ ব্যাপারে একটা পরিকল্পনা আছে। তবে পাঠাব বললেই তো আর পাঠানো যায় না। প্রস্তুতির একটা ব্যাপার আছে, অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে অন্যান্য যা আছে, আমরা ইংল্যান্ডে ডাক্তারের কাছে আবেদন করে রেখেছি। কিন্তু তাকে (এবাদত) পাঠাবো কি না এখনো নিশ্চিত না।

তিনি বলেন, প্রক্রিয়া চলছে, আমরা প্রস্তুত থাকছি। দরকার হলে যেন যেতে পারে। কিন্তু তাকে পাঠানোর ব্যাপারে এখনো আমরা সিদ্ধান্ত নেইনি। এটা ধরেন এই সপ্তাহের মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে কি করবো না করবো। যদি যায় তার সঙ্গে কেউ না কেউ তো যাবে।

ঠিক কবে নাগাদ আবারো মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন এবাদত এমন প্রশ্নে দেবাশীষ বলেন, 'মেডিকেলের ব্যাপার তো এভাবে বলা না। ওর ওয়ার্কলোড বাড়ানোর সময় ব্যথা বেড়েছিল। এরপর এখন আবার রেস্ট দিয়েছি। এরপর আমরা আবার চেক করবো।

তিনি আরও জানান, এখন বলা কঠিন কবে মাঠে ফিরতে পারবে। রেস্টের পর ফিরবে, এজন্য বাইরের ব্যাপারটাও আমরা রেডি রাখছি। যদি প্রয়োজন হয় আমরা পাঠাবো। কারণ অ্যাপয়েন্টমেন্ট পেতে তো সময় লেগে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই ইস্যুতেই পতন শিক্ষামন্ত্রীর

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই ইস্যুতেই পতন শিক্ষামন্ত্রীর

‘ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত নয়, পাঠানো হবে অন্য মন্ত্রণালয়ে’

‘ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত নয়, পাঠানো হবে অন্য মন্ত্রণালয়ে’

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সংযোগ সড়ক ধসে বন্ধ যান চলাচল, দুর্ভোগে হাজারো মানুষ

সংযোগ সড়ক ধসে বন্ধ যান চলাচল, দুর্ভোগে হাজারো মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App