×

খেলা

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেই সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৩, ০২:০৯ পিএম

বিশ্বকাপে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছে ভারতের। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে মুখোমুখি হয়েছে দুই দল। বিশ্বকাপের ১৭তম ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ।

টসে এদিন উপস্থিত ছিলেন না সাকিব আল হাসান। তার বদলে অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ অধিনায়কের খেলা নিয়ে আগেই সংশয় ছিল। তাকে শেষ পর্যন্ত দেখাই যাচ্ছে না ভারতের বিপক্ষে এই ম্যাচে। একাদশে এসেছে এক পরিবর্তন। সাকিবের বদলে এসেছেন নাসুম আহমেদ।

এদিকে আজকের বদলির বিষয় নিয়ে ভারতের ক্রিকেট উপস্থাপক হারশা ভোগলে বলেছেন, সাকিব না খেলায় যে শূন্যতা বাংলাদেশের একাদশে তৈরি হবে সেটা অপূরণীয়। কারণ, আপনি আপনার দশ ওভার বল করা বোলার ও টপ অর্ডারের দিকে ব্যাট করা ব্যাটার একসঙ্গে হারাচ্ছেন। সাকিব না খেললে শান্ত, লিটন, মুশফিকের ওপর চাপ বাড়বে। তানজিদ তামিম এখনও পারফর্ম করেননি কিন্তু বাংলাদেশের ভালো করতে হলে এই তরুণদের ভাল খেলতেই হবে, বলছেন হারশা ভোগলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App