×

খেলা

ফ্লোরিডায় এটাই আমার প্রথম ম্যাচ : তামিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০১৮, ০২:৫৮ পিএম

ফ্লোরিডায় এটাই আমার প্রথম ম্যাচ : তামিম
ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১২ রানে হারিয়ে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে বাংলাদেশ। আর এ ম্যাচে টাইগারদের জেতাতে দারুণ ভূমিকা রেখে ম্যাচ সেরা হন ওপেনার তামিম ইকবাল। ম্যাচ শেষে তামিম বলেন, সেইন্ট কিটসে আমি যে শট খেলে আউট হয়েছিলাম, ভেবেছিলাম কাজে দেবে। তবে আজ খেলতে আমি কিছুটা সময় নিয়েছি। সাকিব অসাধারণ খেলেছে, সে আমার থেকে অনেক চাপ কমিয়ে দিয়েছে। সে উইকেটে আসার পর থেকেই দারুণ ছন্দে ছিল। শুরুর দিকের বাউন্ডারিগুলো আমাদের এগিয়ে দিয়েছে। এখানের পিচকে আমার দারুণ পছন্দ হয়েছে, ফ্লোরিডায় এটাই আমার প্রথম ম্যাচ। ওয়ানডে সিরিজে সফলতার পর প্রথম টি-টোয়েন্টিতে শূন্য রানে মাঠ ছেড়েছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে ধৈর্যের সঙ্গে মাঠে ঝড়ও তুলেছেন। ৪৪ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় করেছেন সর্বোচ্চ ৭৪ রান। এছাড়া চতুর্থ উইকেট জুটিতে সাকিব আল হাসানের সঙ্গে ৯০ রানের জুটি গড়েন। পুরস্কার হিসেবে ম্যাচ সেরার ট্রফি হাতে তোলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App