×

খেলা

দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ নভেম্বর ২০১৮, ১০:৫৩ এএম

দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে বাংলাদেশ
ঢাকা টেস্টের প্রথম দিন জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ সময় পার করার পর দ্বিতীয় দিন ফের ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। মিরপুর শেরে বাংলায় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন মুমিনুল হক ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৩০৩ রান করে টাইগাররা। টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরির পর ১৬১ রানে বিদায় নেন মুমিনুল। তবে পুরোপুরি টেস্ট মেজাজে খেলতে থাকা মুশফিক ষষ্ঠ সেঞ্চুরি করে ১১১ রানে অপরাজিত থাকেন। এর আগে সিলেটে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে সফরকারী জিম্বাবুয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন মিয়া সাত্তার

‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App