×

খেলা

আগামী মৌসুমে লা লিগায় ভিএআর চালু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৭, ০১:২৩ পিএম

জার্মানির বুন্দেসলিগা ও ইতালির সিরি আর পর আগামী মৌসুম থেকে লা লিগায় ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি চালু করা হবে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে। লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসও জানান, ‘আগামী মৌসুমে নিশ্চিতভাবে লা লিগায় ভিএআর চালু করা হবে।’ এদিকে আরএফইএফের এক বিবৃতিতে বলা হয়, ‘আগামী মৌসুমে স্প্যানিশ লিগে ভিএআর বাস্তবায়ন করতে রেফারি ও সহযোগী রেফারিদেরকে রেফারি কমিটির সভাপতি জানিয়ে দিয়েছেন।’ ভিএআর এর সহায়তায় রেফারিরা কোনো ঘটনা ভিডিও ফুটেজের সহায়তায় পর্যালোচনা করার সুযোগ পাবে। এতে বাড়বে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App